প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2026 ইং
দলনেতা তাওলাদের উদ্যোগে কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়

বিশেষ প্রতিনিধি : মাইনউদ্দিন
'মানবতার সেবায় একধাপ এগিয়ে আসুন' এই স্লোগান কে সামনে রেখে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর'২৬) সকাল ০৯টা থেকে দুপুর ০১টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর আনসার ও ভিডিপি ক্লাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উক্ত কর্মসূচিতে শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করেন।
স্থানীয় এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন- নাসিক ১৪নং ওয়ার্ড দলনেত্রী মৌ রানী দাস, জনাব শিপলু খান, জনাব রাকিব হাসান, জনাব ইরফান, কাশিপুর ব্লাড ডোনেশন এর সদস্য মোঃ রাহাত খান, BHDS অপরাধ প্রতিরোধ কল্যান সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলি, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মাইনুদ্দিন দেওয়ান, আরবান কমিউনিটি ভলান্টিয়ার মোঃ মাহিয়ান, রোটারেক্টর মোস্তফা সহ আরো অনেকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪